
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২৫টি ইয়াবাসহ মো. উজ্জ্বল মিয়া নামে যুবদলের এক নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ফতুয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক উজ্জ্বল মিয়া উপজেলার গছিখাই গ্রামের মৃত অমৃত আলীর ছেলে। তিনি খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চাকুয়া ইউনিয়নের ফতুয়া গ্রামে অভিযান চালায় লেপসিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় উজ্জ্বল মিয়ার কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে পুলিশ।
লেপসিয়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে ইয়াবাসহ আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, উজ্জ্বল মিয়া দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার কর্মকাণ্ডে জড়িত। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
আজ শনিবার সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে