
নেত্রকোনার মদনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক করা হয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
গত বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক ও সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত মদন উপজেলা বিএনপির ১০১ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়। তবে গতকাল শনিবার কমিটির বিষয়টি জানাজানি হয়।
কমিটিতে মজিবুর রহমান লিটনকে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক করা হয়। তিনি মদন দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এবং মদন দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।
জানতে চাইলে মজিবুর রহমান লিটন আজকের পত্রিকাকে বলেন, ‘পদ পাওয়ার বিষয়ে আমি কিছুই জানি না। পদের জন্য কারও কাছে তদবিরও করিনি। লোকমুখে শুনেছি যে, পূর্ণাঙ্গ কমিটিতে ছাত্রবিষয়ক সম্পাদক পদে আমার নাম রয়েছে।
‘বিষয়টি নিশ্চিত হয়ে পরে এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে কথা বলে ক্ষোভ প্রকাশ করেছি। আর সরকারি চাকরি করে দলীয় পদে থাকার নিয়ম নেই। বড় পদ পেলে না হয় চাকরি ছেড়ে দিতাম।’
মজিবুর রহমান আরও বলেন, ‘স্কুল সরকারি হওয়ার আগে দীর্ঘ বছর উপজেলা ছাত্রদল, পরে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। এখন যে পদে রাখা হয়েছে, এটা আমার জন্য অসম্মানজনক। কারণ, আমার অনেক জুনিয়র এই কমিটির অনেক বড় পদে রয়েছে। এ ক্ষেত্রে আমি নিজে থেকে চেয়ে নিলে অবশ্যই বড় পদের জন্য বলতাম।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সায়দা রুবায়াত বলেন, ‘সরকারি চাকরিজীবীর কোনো দলীয় পদে থাকার নিয়ম নেই। আমাকে ফোনে অনেকে ওই শিক্ষকের দলীয় পদ পাওয়ার বিষয়টি জানিয়েছেন। এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি। কাগজপত্র পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে কথা বলতে উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

বরিশালের বাবুগঞ্জে শিশু রাইসা আক্তার হত্যা মামলায় অভিযুক্ত জালাল সিকদার ও তাঁর ছেলে সিফাত সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে তাঁদের বাবুগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে সুজন সরকার (৩০) নামে এক সেলুনমালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে তাঁকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের...
২ ঘণ্টা আগে
নগরীর খালিশপুর নিউমার্কেটের ময়লার স্টেজ পয়েন্ট থেকে কেসিসির গাড়ির তেল চুরির সময় হাতেনাতে আটক হয়েছেন খুলনা সিটি করপোরেশনের গাড়ির চালক এনায়েত হোসেন বাবলু। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে তাঁকে স্থানীয়রা আটক করে। পরে কেসিসির কনজারভেন্সি কর্মকর্তার হস্তক্ষেপে ড্রাইভারকে ছেড়ে দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
এসআই বিপ্লব সরকার বলেন, ঘটনার পর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তিসহ নানা উপায়ে আসামির অবস্থান শনাক্ত ও মামলার তদন্ত শুরু করে। আসামি তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, সিমসহ সব ডিভাইস ফেলে দেন। বারবার তিনি অবস্থান পরিবর্তন করছিলেন। ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা ঘুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি....
৫ ঘণ্টা আগে