
নেত্রকোনার পূর্বধলায় ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টা করার সময় দুজনকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার হামিদপুর বাজার এলাকার নেত্রকোনা-ময়মনসিংহ সড়ক থেকে তাঁদের আটক করা হয়। এ সময় দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
আজ রোববার সকালে নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
আটক ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের মো. খাইরুল ইসলাম (৪২) ও আল মামুন (৪৪)।
সেনা কর্মকর্তা জিসানুল হায়দার বলেন, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হামিদপুর বাজার এলাকায় গত রাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি (সেন্টমার্টিন পরিবহন) বাস থামায় দুই ব্যক্তি। বাসে উঠে ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করেন তাঁরা। তাতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজট দেখে সেনাবাহিনীর একটি টহল দল এগিয়ে যায়। সেনাবাহিনী দেখে পালানোর চেষ্টা করলে ওই দুই যুবককে আটক করা হয়। আটক দুজনকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে