নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওরের ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার বরান্তর ধলি হাওরে ধানখেতে ওই লাশটি দেখতে পান কৃষকেরা। খবর পেয়ে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার বরান্তর এলাকার ধলি হাওরে ধান কাটতে যান এলাকার কৃষকেরা। একপর্যায়ে ধানখেতে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান তারা। পরে খবর পেয়ে লাশ উদ্ধারে যায় পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হবে।
পুলিশ জানায়, থানা থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। যাতায়াতের রাস্তা খারাপ হওয়ায় লাশ উদ্ধারে বেগ পেতে হয়। রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরী জানান, ধান কাটার কাজে নিয়োজিত শ্রমিকেরা ধলির হাওরে কাজ করতে গিয়ে স্লুইসগেটসংলগ্ন ধানখেতে পচাগলা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘লাশ পচে গলে গেছে। আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্ত করাও সম্ভব নয়। আমাদের থানায় এমন কোনো নিখোঁজের সাধারণ ডায়েরি নেই। লাশটি অন্য কোনো জায়গা থেকে এনে এখানে ফেলা হয়েছে। ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে