
আমরা সবাই এ দেশের সমান নাগরিক। কেউ ‘মাইনরিটি’ বা সংখ্যালঘু নই। নিজেদের সংখ্যালঘু ভেবে হীনম্মন্যতায় ভোগার কোনো কারণ নেই—এই শব্দটিও আমাদের আর উচ্চারণ করা উচিত নয়। শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে জিবিসি শতরূপা ভবন চত্বরে উইমেন্স সোসাইটি গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি ‘ভূমি ব্যবস্থাপনা’ বিষয়টি নিয়ে জিবিসি নেতৃত্বের সঙ্গে বসে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ একটি সুন্দর বাগানের মতো। এখানে হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিষ্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আমি এই বাগানের একজন মালি হিসেবে সবার সঙ্গে মিলেই কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, যোগ্যতার ভিত্তিতে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। গারো ব্যাপ্টিস্ট কনভেনশন (জিবিসি) উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সেন্ট্রাল উইমেন্স সোসাইটির (জিবিসি) সভাপতি পা. সুলেখা স্রংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফুলবাড়িয়া এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এবং জিবিসির প্রেসিডেন্ট সুবন্ত রখো।
এর আগে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী গারো নৃত্যের মাধ্যমে প্রধান অতিথিসহ অন্য অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের নিয়ে সুবর্ণজয়ন্তীর কেক কাটেন এবং সুবর্ণজয়ন্তী স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের উইমেন্স সোসাইটির ১১টি বিভাগের নারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে