
নেত্রকোনার কেন্দুয়ায় কোরবানির অস্থায়ী পশুর হাটে গরু বিক্রির স্থান নির্ধারণকে কেন্দ্র করে দুই গরু বিক্রেতার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) বেলা ২টার দিকে কেন্দুয়া পৌরসভার চকপাড়া এলাকার হেলিপ্যাড মাঠে স্থাপিত অস্থায়ী হাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বসা অস্থায়ী পশুর হাটে গরু রাখার স্থান নির্ধারণ নিয়ে চকপাড়া এলাকার মো. মেহেদী হাসান ও দমপুর এলাকার মো. আব্দুল লতিফ মিয়ার মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ইজারাদারের ঘরসংলগ্ন স্থানে গরু রাখাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পশু নিয়ন্ত্রণে ব্যবহৃত লাঠি দিয়ে তাঁ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় হাটে উপস্থিত স্থানীয় ক্রেতা-বিক্রেতারা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে আহত দুজনকে স্থানীয়দের সহায়তায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা বাড়ি ফিরে যান।
ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। তিনি বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অস্থায়ী পশুর হাটে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে