নেত্রকোনার কেন্দুয়ায় তীব্র তাপদাহে হাওরে কৃষকদের হাতে খাবার স্যালাইন ও পানি তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। আজ শনিবার তিনি উপজেলার জালিয়া ও গোগবাজার হাওরে কৃষকদের মধ্যে এসব স্যালাইন ও পানির বোতল বিতরণ করেন।
জানা গেছে, চলতি বোরো মৌসুমে হাওর দুটিতে বোরো ধানের ভালো ফলন হয়েছে। এ অবস্থায় তীব্র তাপদাহের মধ্যেও এসব হাওরে ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এমনি সময়ে তাদের তৃষ্ণা নিবারণে হাওরে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা যুব রেড ক্রিসেন্টের একদল স্বেচ্ছাসেবক।
এ সময় তিনি কৃষকদের খোঁজ-খবর নেওয়াসহ প্রয়োজনীয় পরামর্শ দেন। সেই সঙ্গে তাদের হাতে তুলে দেন খাবার স্যালাইন ও পানির বোতল। আর প্রচণ্ড গরমে তৃষ্ণা নিবারণে ইউএনওর সহযোগিতা পেয়ে খুশি কৃষকেরা।
এদিকে কৃষকদের দাবির প্রেক্ষিতে ইউএনও ইমদাদুল হক তালুকদার হাওরে কৃষকছাউনি নির্মাণ, বজ্রপাত নিরোধে তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যবস্থাসহ বিশুদ্ধ খাবার পানির জন্য নলকূপ বসানোর উদ্যোগ নেওয়ার কথাও জানান।

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৭ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে