নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন এক যুবক। আজ শনিবার উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাবেয়া পারভীন (২৮) ও তাঁর স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। উভয়েই ওই উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে কুড়াল দিয়ে স্ত্রী রাবেয়াকে কুপিয়ে জখম করেন। পরে তিনি নিজেই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্বজন ও প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা-পুলিশ গিয়ে দুজনের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে প্রথমে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন রাশেদ। পরে নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার পথ বেছে নেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা কুড়াল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে