
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বন্য হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত প্রান্ত ওই গ্রামের নিপশন নকরেকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতির আক্রমণ থেকে ধানখেত রক্ষা করতে পাহারা দিতেন প্রান্ত। গতকাল দিবাগত রাতে পাহারা শেষে বাড়ি ফেরার পথে প্রান্ত একটি বন্য হাতির সামনে পড়ে যান। এ সময় হাতিটি তাঁকে তাড়া করে শুঁড় দিয়ে আছাড় মেরে পায়ে পিষ্ট করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা নিপশন নকরেক বলেন, ‘আমার ছেলে ধানখেত পাহারা দিতে গিয়েছিল। অন্যরা আগে চলে এলেও সে একা পেছনে আসছিল। একা পেয়ে হাতি তাকে আক্রমণ করে মেরে ফেলেছে।’
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আবেদন সাপেক্ষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ময়মনসিংহ রেঞ্জের দুর্গাপুর উপজেলা বন কর্মকর্তা মজনু প্রামাণিক বলেন, ঘটনাটি জানার পর তিনি সরেজমিন গিয়েছেন। নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি আরও জানান, ধানের মৌসুমে সীমান্ত এলাকায় হাতির বিচরণ বেড়ে যায়। বর্তমানে তিনটি পয়েন্টে হাতির অবস্থান রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে