
নাটোরের লালপুরে ঈদ উপলক্ষে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে তিনটি পরিবহনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (৬ এপ্রিল) দুপুরে লালপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় লালপুর থেকে ঢাকার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে আদালত সুপার সনি, বাংলা স্টার ও বাঘা পরিবহনকে ৮ হাজার করে ২৪ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে দেখা যায়, ঈদকে কেন্দ্র করে লালপুর থেকে ঢাকাগামী বাসের নির্ধারিত ভাড়া ৬০০ হলেও যাত্রীদের কাছ থেকে ৭৫০-৮০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল। বাসমালিকদের এ সিন্ডিকেটের কারণে সাধারণ যাত্রীরা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাত্রা করছিলেন।
অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আদায় করা বাড়তি টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়।
ইউএনও মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের মতো আনন্দঘন সময়কে পুঁজি করে কেউ যেন সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২৩ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৩৬ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে