
নাটোরের বড়াইগ্রামে লইব আলী (৫১) নামের এক কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর (গোরীপুর) গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আস্তুল প্রামাণিকের ছেলে।
ভুক্তভোগী লইব আলী বলেন, ‘রাত ২টার দিকে টয়লেট করার জন্য বাইরে বের হলে ছয়-সাতজন লোক আমাকে পিস্তল ঠেকিয়ে চোখ-হাত বেঁধে ফেলে। তারা একইভাবে আমার স্ত্রী ও মেয়েকে বেঁধে রেখে ছয় ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা নিয়ে যায়। মেয়ে কৌশলে তার হাতের বাঁধন খুলে আমাদের উদ্ধার করে।’
লইব আলী আরও বলেন, ‘টয়লেটের ছাদে বাইরে থেকে মই দিয়ে উঠে বাড়ির ভেতরে ঢুকে আমাদের বেঁধে রেখে ডাকাতি করে।’
লইব আলীর স্ত্রী শাহানারা বেগম বলেন, ‘আমার স্বামীকে বাধার পর তারা আমাকেও বেঁধে হাত ও কানের স্বর্ণের গয়না খুলে নেয়। এ সময় তারা আরও স্বর্ণালংকার বের করে দিতে চাপ দেয়। দিতে না চাইলে তারা আমাকে মারধর করে।’
এ বিষয়ে জানতে চাইলে বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কৃষক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে