
নাটোরে সোনা চুরির মামলায় জেলা কারাগারের কারারক্ষী ইউসুফ হোসেন ইমনসহ (২৯) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুজন হলেন নাটোর পৌরসভার ডোমপাড়া এলাকার মো. মিন্টু ওরফে কালু (৪৫) এবং রাজশাহীর সন্তোষপুর এলাকার আলমগীর বাদশা (৩৮)। চুরি হওয়া সোনাও উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশ কর্মকর্তা ইফতে খায়ের আলম জানান, নাটোর পৌরসভার আলাইপুর এলাকার একটি চুরির মামলা তদন্ত করছিল পুলিশ। এর সূত্র ধরে বৃহস্পতিবার আলাইপুরের পার্শ্ববর্তী উত্তর চৌকিরপাড় এলাকা থেকে মো. মিন্টু ওরফে কালু (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী রাজশাহীর এয়ারপোর্ট থানার বায়া বাজারসংলগ্ন বাদশা জুয়েলার্স থেকে দুটি স্বর্ণের আংটি (৪ আনা ৪ রতি) উদ্ধার করা হয়। পরে দোকানমালিক মো. আলমগীর বাদশাকে (৩৮) আটক করে জিজ্ঞাসাবাদ এবং দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ওই দোকানে চুরির স্বর্ণ বিক্রির বিষয়টি স্পষ্ট হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৯ নভেম্বর বিকেল ৫টা ৩৪ মিনিটে নাটোর জেলা কারাগারের কারারক্ষী মো. ইউসুফ হোসেন ইমন, তাঁর সহযোগী মিন্টু ওরফে কালু চুরি হওয়া আংটিগুলো জুয়েলার্সের মালিক আলমগীরের কাছে ৩১ হাজার টাকায় বিক্রি করেন।
পরে বৃহস্পতিবার রাতে বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করলে অভিযুক্ত কারারক্ষী ইউসুফকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে