নাটোরে বাক্প্রতিবন্ধী ছেলের হাতে শাহিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে আরিফকে (৩৫) আটক করেছে পুলিশ। লাশের পাশ থেকে রক্তমাখা একটি মসলা বাটার শিল জব্দ করা হয়েছে।
গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে নাটোর পৌরসভার মল্লিকহাটি ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, বাক্প্রতিবন্ধী আরিফ এবং তাঁর মা শাহিদা বেগম ঘোষপাড়ায় নিজেদের বাড়িতে বাস করতেন। সংসারে অভাব-অনটনসহ কারণে-অকারণে প্রায়ই আরিফ তাঁর মায়ের ওপর অত্যাচার করতেন। রোজই মধ্যরাত পর্যন্ত মা ও ছেলের মধ্যে কলহ চলত। মহল্লার সবাই কমবেশি তাঁদের কথা জানে। রোববার রাতেও প্রতিবেশীরা মা-ছেলের বিবাদের বিষয়টি টের পান। ছেলের সঙ্গে শাহিদাকে জোরে জোরে কথা বলতে শোনেন তাঁরা। হঠাৎ রাত ১১টার দিকে জোরে চিৎকার ও চেঁচামেচির পর তাঁদের বাড়ি থেকে সাড়াশব্দ বন্ধ হয়ে যায়। ঘটনা জানতে প্রতিবেশীরা তাঁদের বাসায় গেলে ঘরের মেঝেতে শাহিদা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। লাশের পাশে রক্তমাখা মসলা বাটার শিল পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, মসলা বাটার শিল দিয়ে শাহিদা বেগমকে আঘাত করার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সন্দেহভাজন হিসেবে বাক্প্রতিবন্ধী ছেলে আরিফকে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে