
নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। পুরে ছাই হয়ে গেছে বসবাসের ছয়টি ঘর। সন্তান হারিয়ে দিশেহারা স্বজনেরা।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোনাইল এলাকার শিমুলতলা নামক স্থানে কায়েস মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আলিজা কায়েস মোল্লার ছেলে আলতাফ হোসেনের মেয়ে।
শিশুর বাবা আলতাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এক বাড়িতে বসবাস করি। বাড়িতে আগুন দেখে আমি আগুন নেভানোর চেষ্টা করতে থাকি আর আমার স্ত্রী লোকজন ডাকাডাকি করতে থাকে। এরই মধ্যে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়লে আর সন্তানকে উদ্ধার করতে পারি নাই।’
তিনি আরও বলেন, ‘আমার একমাত্র সন্তানকে আগুন নিয়ে নিল। এখন আমি কীভাবে বাঁচব?’
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন বলেন, উপজেলার জোনাইল শিমুলতলা এলাকায় কায়েস মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে তাঁর ছয় কক্ষবিশিষ্ট দালানঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশু আলিজা খাতুন আগুনে পুড়ে মারা যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে