
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনেই বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাটিতে এবারের নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট পাঁচটি আসনে ৬৬৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ১৯ লাখ ৪৭ হাজার ৪৮৭ জন। ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী আসনভিত্তিক ফলাফল হলো—নরসিংদী-১ (সদর) আসনটিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন খায়রুল কবির খোকন। মোট প্রাপ্ত ১৪২টি কেন্দ্রের ফলাফলে খায়রুল কবির খোকন (ধানের শীষ) ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ও মো. ইব্রাহিম ভূঞা (দাঁড়িপাল্লা) ৯২ হাজার ৯৩০ ভোট পেয়েছেন। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৬৯১ জন। ১৪২টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৮ দশমিক ৬২ শতাংশ।
নরসিংদী-২ (পলাশ) আসনেও ধানের শীষের প্রার্থী জয়ী হয়েছেন। মোট ৯১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ড. আবদুল মঈন খান (ধানের শীষ) ৫৭ হাজার ৬৯৪ ভোট, আমজাদ হোসেন (দাঁড়িপাল্লা) ৩৬ হাজার ৬৬৯ ভোট ও মো. গোলাম সারোয়ার তুষার (শাপলা কলি) ১৪ হাজার ৫৬৭ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৯৭৭ জন। ৯১টি কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ।
নরসিংদী-৩ (শিবপুর) বড় ব্যবধানে জয় পেয়েছেন মনজুর এলাহী। মোট ১০১টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মনজুর এলাহী (ধানের শীষ) ৮১ হাজার ৪১৫ ভোট ও আরিফউল ইসলাম মৃধা (হাঁস-স্বতন্ত্র) ৪৫ হাজার ৪০১ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ২৯২ জন। ১০১টি কেন্দ্রে ভোট পড়েছে ৬১ শতাংশ।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন সরদার শাখাওয়াত হোসেন। মোট ১৬২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির সরদার শাখাওয়াত হোসেন (ধানের শীষ) ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট ও মো. জাহাঙ্গীর আলম (দাঁড়িপাল্লা) ৭৬ হাজার ৪৪৫ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ৮৩৫ জন। ১৬২টি কেন্দ্রে ভোট পড়েছে ৫৩ দশমিক ৪ শতাংশ।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে প্রায় ৯১ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির আশরাফ হোসেন বকুল। মোট ১৬৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে আশরাফ হোসেন বকুল (ধানের শীষ) ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট ও তাজুল ইসলাম (রিকশা) ৪৩ হাজার ৬৮২ ভোট এবং বদরুজ্জামান উজ্জ্বল (হাতপাখা) ৩২ হাজার ৫৮২ ভোট পেয়েছেন। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৮৪ হাজার ৭১৩ জন। ১৬৭টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৯ দশমিক ৫ শতাংশ, যা জেলার মধ্যে সর্বনিম্ন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে