
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে শিবপুরে দলীয় কার্যালয়ে মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, ‘বৃহত্তর রাজনৈতিক স্বার্থ ও জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘শিবপুরবাসীকে জোটের প্রার্থীকে সমর্থন দেওয়া ও বিজয়ী করার আহ্বান জানাই।’
এ সময় জামায়াতের স্থানীয় নেতারা জানান, জোটের ঐক্য অটুট রাখতে এবং ভোট বিভাজন রোধে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় নেতা-কর্মীদের ধারণা, ১০ দলীয় জোটের নির্বাচন ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বাড়বে। এতে শিবপুরে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে