
নরসিংদীর মনোহরদীতে রাতের আঁধারে শহীদ মিনার ভাঙচুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে খিদিরপুর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা গেছে, রাতে প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী মো. শরীফ মিয়া তারাবির নামাজ শেষে ফিরে দেখেন শহীদ মিনারের কিছু অংশ এবং কয়েকটি বৈদ্যুতিক বাতি ভাঙা। খবর পেয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নাজিম উদ্দিন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ‘এলাকার মাদকসেবীরা এ ঘটনা ঘটাতে পারে। কলেজের শহীদ মিনারে আমরা যে এসএসজাতীয় (স্টেইনলেস স্টিল) পাইপ ব্যবহার করেছি, তা অনেক দামি। শহীদ মিনারের কিছু অংশ ভেঙে পাইপ নিয়ে গেছে। ধারণা করছি, পাইপ নিয়ে তারা বিক্রি করে দিয়েছে।’
এ ছাড়া ইতিপূর্বে কলেজের কাঁটাতারের বেড়া কেটে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে।
এই নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও বিচারের আওতায় আনার জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা করার আহ্বান জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
এ বিষয়ে ইউএনও মোহাইমিন বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রতিষ্ঠানপ্রধানকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৮ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে