
সংস্কারের ধুয়া দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সে জন্য একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে।
‘সংস্কারের ধুয়া দিয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া। সেটির পাশাপাশি নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করা জরুরি।’
মে দিবস উপলক্ষে আজ শনিবার নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল পলাশ-ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটির উদ্যোগে শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, ‘সবকিছু সমানতালে চলবে, এখানে যারা বাধা দেবে, তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়। যারা সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাতে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায়, তারা কখনো গণতন্ত্রের বন্ধু হতে পারে না।’
বিগত সরকারের সময়ে শিল্প খাতে দুর্নীতি, লুটপাট ও শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘পলাশের শতাধিক শিল্প-কলকারখানা শুধু পলাশের মানুষের জন্য উন্নতি আনেনি, এনেছে সারা বাংলাদেশের জন্য। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ পলাশের শিল্পাঞ্চলকে একটি শ্মশানে পরিণত করেছিল। এখানে বিশ্বের সেরা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়েছিল।’
এ সময় জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি। এ ছাড়া দেশের ১৮ কোটি মানুষকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন বলেও উল্লেখ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
শ্রমিক দল নেতা মো. আল-আমিন ভূঞার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে