শত শত ভ্যান ও ব্যাটারিচালিত রিকশা ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের ওপর। এতে সৃষ্টি হয়েছে যানজট। দেখেশুনে ধীরে ধীরে পার হচ্ছে যানবাহন। নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল সমতা বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ চিত্র এখন প্রতিদিনের।
মূলত বর্ষার আগে-পরে মিলিয়ে তিন মাস; জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টা লটকন ওঠার মৌসুম। আর ভ্যান ও রিকশাযোগে লটকন আনা হচ্ছে মরজাল সমতা বাজার এলাকায় বসা পাইকারি হাটে।
এ তিন মাস বাজার ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত হয় বাজার। ভোর থেকে দুপুর পর্যন্ত চলে বেচাকেনা। ক্রেতা-বিক্রেতা জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত এ হাটে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার লটকন কেনাবেচা হয়।
বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শত শত পাইকার আসেন এ হাটে। তাঁরা দেখেশুনে পছন্দমতো লটকন কিনে চলে যান। চলতি বছর ফলন ও দামেও খুশি তাঁরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, নরসিংদীর রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় চলতি মৌসুমে ২ হাজার হেক্টর জমিতে লটকন চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩০ হাজার টন। এখন পর্যন্ত ভালো ফলন ও দামে খুশি চাষিরা।
গতকাল সকালে গিয়ে দেখা যায়, মহাসড়কে তীব্র যানজট। ক্রেতা-বিক্রেতাদের পদচারণে মুখর হাট। ক্রেতারা দরদাম হাঁকছেন।
ক্রেতা-বিক্রেতারা জানান, হাটে আকারভেদে প্রতি মণ লটকন ৩ হাজার থেকে সাড়ে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এখানকার লটকন সুস্বাদু হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে।
গিলাবের গ্রামের চাষি দুলাল মিয়া বলেন, শুরুতে লটকন প্রতি কেজি ১২০-১৫০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ৯০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
কুমিল্লার দাউদকান্দি থেকে আসা পাইকার গৌতম বলেন, ‘আমি প্রতিদিন লটকন কেনার জন্য আসি। আমার মতো অনেকে আসেন। কিনে নিয়ে এলাকার বিভিন্ন বাজারে বিক্রি করি। আজ গড়ে ১০০ টাকা কেজি দরে কিনেছি।’
মরজাল সমতা বাজার পরিচালনা কমিটির সভাপতি জহিরুল হক খান দুলাল বলেন, ৪০ বছর ধরে চলা এ হাটে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারেরা আসেন। ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত জমজমাট থাকে। এ হাট তিন মাস পর্যন্ত থাকে। হাটে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার লটকন বিক্রি হয়।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৩৮ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে