নরসিংদীর মনোহরদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী রোহান (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার মামাতো ভাই মোটরসাইকেলচালক তানিম (১৮) আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রোহান উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। সে অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত তানিম একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মাগরিবের নামাজের পর চালাকচর বাজার থেকে কেনাকাটা করে মামাতো ভাই তানিমের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল রোহান। হেতেমদী-সাগরদী বাইপাস রোডের চন্দনবাড়ি এলাকায় গেলে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। তাতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজন গুরুতর আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে রোহানের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা সম্ভব হলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে