
নরসিংদী-২ (পলাশ) আসনে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন। তাঁর অভিযোগ, একটি বিশেষ দল পলাশ আসনের বিভিন্ন মহল্লায় তাঁদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’র সমর্থকদের প্রচারে বাধা দিচ্ছে।
দেশব্যাপী ফ্যাসিস্টদের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ বাসস্ট্যান্ড থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে জামায়াতে ইসলামী। শোভাযাত্রা শুরুর আগে এক সমাবেশে বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন।
জামায়াতে ইসলামীর প্রার্থী আমজাদ হোসাইন তাঁর বক্তব্যে নির্বাচনী পরিবেশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে এবং ফ্যাসিস্টদের গণহত্যার বিচার রুখে দিতে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জনগণ ও জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে ফ্যাসিস্টদের এই ষড়যন্ত্র কার্যকর হতে দেব না।’

প্রশাসনিক নিরপেক্ষতার অভাব তুলে ধরে তিনি বলেন, ‘প্রশাসন আজকে যেভাবে নিরপেক্ষ থাকার কথা, জনগণের পক্ষে থাকার কথা, সেই প্রশাসন একটি দলের পেছনে ঘুরে প্রশাসনের অফিসগুলোকে একটি দলের অফিসে পরিণত করেছে। অবাধে দুর্নীতি ও চাঁদাবাজি চলছে। একটি দল পলাশ আসনের মহল্লায় মহল্লায় দাঁড়িপাল্লার সমর্থকদের বাধা দিচ্ছে।’
এ সময় আমজাদ হোসাইন প্রশাসনকে আগামী নির্বাচনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান।
পলাশ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নরসিংদী-২ নির্বাচনী এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমজাদ হোসাইনের নেতৃত্বে কর্মী-সমর্থকসহ দলটির নেতা-কর্মীরা এতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীন, সহকারী জেনারেল মকবুল হোসাইন, পলাশ উপজেলা আমির আবুল কাশেম সিকদার, সেক্রেটারি মাসুদ করিম, জেলা শিবিরের সাবেক সভাপতি লোকমান হোসেন প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে