
নরসিংদীর রায়পুরায় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালে ক্যাম্পাসে প্রবেশ করে এ হামলা চালানো হয়।
অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন জানান, সকালে নিয়মিত দাপ্তরিক কাজে নিজ কক্ষে ব্যস্ত ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই একদল লোক তাঁর কক্ষে প্রবেশ করে। তিনি বলেন, ‘তারা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে আমার ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এমনকি জোরপূর্বক কক্ষ থেকে বাইরে টেনে নেওয়ার চেষ্টাও করা হয়।’
অধ্যক্ষ জানান, পরিস্থিতি বেগতিক দেখে কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা তাঁদের প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করে। এ বিষয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, এর আগেও একই সন্ত্রাসী চক্র কলেজে শিক্ষক ও সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত ছিল। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আমরা কিছু বোঝার আগেই একদল সন্ত্রাসী এসে স্যারকে রুম থেকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমরা এসে জোর করে তাদের কাছ থেকে স্যারকে রক্ষা করি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে