
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আমরা বেহেশতের টিকিট দিতে পারি না, তবে ফ্যামিলি কার্ড দিতে পারি।’ আজ শনিবার (১৬ মে) নরসিংদী বেলাব উপজেলা মিলনায়তনে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এই বক্তব্য দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে বলেছিলাম বেহেশতের টিকিট দেব না। এমন একটি জিনিস দেব, যেটা এই দুনিয়াতে আল্লাহ আপনাদের কল্যাণ দান করবেন। তিনটি সুবিধা আমরা দিচ্ছি, যাতে ভালোভাবে জীবন যাপন করে, আল্লাহর ইবাদত করে, সুখী মনে সন্তানদের লালন-পালন করে মাতৃত্বের পরিচয় দিতে পারেন। সেই কারণে আড়াই হাজার টাকা করে মাসে আপনারা পাবেন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে।’
উপস্থিত ভাতা সুবিধাভোগী নারীদের উদ্দেশে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১২ মাসে ৩০ হাজার টাকা জমা পাবেন। জামাইয়ের কাছে আপনাদের ঘুরতে হবে না। আগে বলেছিলাম, জামাইরা এসে হাত পাতবে টাকা দাও, টাকা দাও—এটি বাস্তবায়িত হতে যাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘দেশে নতুন ওষুধ এসেছে, লেবার পেইন বিলম্বিত করে নরমাল ডেলিভারি করার জন্য। সে জন্য শিগগির নতুন ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে যাচ্ছি। আপনারা ধৈর্য ধরে চিকিৎসাসেবা পাওয়ার জন্য অপেক্ষা করুন। সকল নাগরিকের জন্য আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করব, ইনশা আল্লাহ।’
দ্বিতীয় পর্যায়ে নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ৩৬৬ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
বেলাব উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন লিয়াকত, বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব প্রমুখ।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে