
নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে এক নারীকে তাঁর স্বামী গলা টিপে হত্যা করে পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ গতকাল রোববার দুপুরে ভরতেরকান্দি গ্রামের বসতঘর থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। নিহত খাদিজা আক্তার (৩৫) ওই গ্রামের তারেক মিয়ার স্ত্রী। তাঁকে গতকাল শনিবার দিবাগত রাতে হত্যা করা হয়।
পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনেরা জানান, আজ সকালে সাড়াশব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে খাদিজার লাশ দেখতে পান। পরে খবর পেয়ে শিবপুর থানা-পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা বলছে, তারেকের সঙ্গে তাঁর স্ত্রী খাদিজার পারিবারিক কলহ চলছিল। এর জেরে শনিবার রাতের কোনো একসময় স্ত্রীকে গলাটিপে হত্যা করেন তারেক। পরে লাশ ঘরে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে তিনি পালিয়ে যান।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, হতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পর থেকে স্বামী তারেক মিয়া পলাতক রয়েছেন। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ মিনিট আগে
স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১৩ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে