
নরসিংদীর রায়পুরার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামের রামনগর হাইস্কুল মাঠে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ধারণ অনুষ্ঠান চলাকালে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রবেশের সময় ঠেলাঠেলি ও হট্টগোলের মধ্যে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন দর্শকেরা। এ ঘটনায় নারী, শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।
ভুক্তভোগীরা জানান, অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য পাসের ব্যবস্থা থাকলেও আয়োজকদের দুর্বল ব্যবস্থাপনার কারণে দর্শকদের ব্যাপক ভোগান্তিতে পড়তে হয়। একাধিক প্রবেশপথ না থাকায় নারী, শিশু ও বিভিন্ন বয়সী দর্শকদের ঠেলাঠেলি করে মাঠে প্রবেশ করতে হয়। এ সুযোগে সংঘবদ্ধ একটি চক্র মোবাইল ফোন চুরি করে নেয় বলে অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্বে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দেখা যায়নি। প্রায় তিন হাজার অতিথির জন্য আসন বরাদ্দ থাকলেও অতিরিক্ত কয়েক হাজার মানুষ মাঠে প্রবেশ করেন। অনেকেই পুলিশি বাধা উপেক্ষা করে দেয়াল টপকে অনুষ্ঠানস্থলে ঢুকে পড়েন। এতে প্রধান ফটকে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
অনুষ্ঠানস্থলে উপস্থিত একজন সাংবাদিক জানান, প্রধান ফটকে প্রবেশের সময় ব্যাপক হট্টগোলের মধ্যে তাঁর মোবাইল ফোন চুরি হয়ে যায়। পরে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের বিষয়টি জানান। একই সময়ে আরও কয়েকজন সাংবাদিক, জেলা প্রশাসনের এক কর্মচারীসহ অন্তত ৪০-৪৫ জন মোবাইল ফোন চুরির অভিযোগ করেন।
অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে শত শত পাসধারী দর্শক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলেও জানা গেছে।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক বলেন, ‘ইত্যাদি’ অনুষ্ঠান উপভোগ করতে জেলা ও জেলার বাইরের হাজারো মানুষ এসেছেন। এর মধ্যে চোর চক্রও থাকতে পারে। বেশ কয়েকজন দর্শকের মোবাইল ফোন হারানোর তথ্য পাওয়া গেছে। থানায় অভিযোগ করলে মোবাইল উদ্ধারের চেষ্টা করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে