নরসিংদীর বেলাবতে মাদক কারবারি ও জুয়াড়িদের হামলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ছয় সদস্য আহত এবং তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার আজ রোববার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চর কাশিমনগর উচ্চবিদ্যালয় এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় অভিযান চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে। এতে আহত হন উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবদুস সালাম, শেখ মো. জসিম উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজিব হাসানসহ সদস্য শামসুল ইসলাম, মাজেদুল ইসলাম ও মো. হাসমত আলী। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় এসআই আবদুস সালাম বাদী হয়ে বেলাব থানায় মামলা করেছেন। এতে চর কাশিমনগরের পারভেজ, সিনতাজ মোহাম্মদ সালমান, মো. মজিবুর, আব্দুল জলিল, মো. মোবারক হোসেন, গোশলাকান্দার মো. শাহজাহান, মো. ইকতিয়ার হোসেন, সেন্টু মিয়া, চর ছায়েটের হাবিবুর, চর কাশিমনগরের ইব্রাহিম খলিলসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকার বিভিন্ন জায়গায় নিয়মিত জুয়ার আসর বসে এবং মাদকের রমরমা কারবার চলে। সেখানে রয়েছে সংঘবদ্ধ চক্র। সেখানে অভিযান চালালে পুলিশের ওপর হামলা চালানো এবং তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এলাকার মানুষ চক্রের অত্যাচারে অতিষ্ঠ।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন বলেন, ডিবি পুলিশের একটি দল নিয়মিত অভিযানে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ছয় পুলিশ সদস্যসহ গাড়িচালক আহত হয়েছেন। অভিযানে ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করা হয়েছে। আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে গাড়িটির। পরে খবর পেয়ে বেলাব থানার পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁরা সবাই আশঙ্কামুক্ত। পুলিশের ওপর হামলায় মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক নেই। জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে