নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ে অর্থের বিনিময়ে নাগরিক তথ্য পাচারের অভিযোগে দুই কর্মচারীকে আটক করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের তদন্ত কমিটি।
আটক ব্যক্তিরা হলেন রায়পুরা উপজেলা নির্বাচন কার্যালয়ের ডেটা এন্ট্রি অপারেটর নাহিদুল ইসলাম ও স্ক্যানিং অপারেটর আশিকুল ইসলাম। তদন্ত কমিটির সদস্যরা আশিকুল ইসলামের বিকাশ অ্যাকাউন্টে গত ছয় মাসে ১২ লাখ টাকা এবং নাহিদুল ইসলামের অ্যাকাউন্টে ২ লাখ টাকার লেনদেনের প্রমাণ পান।
আজ বুধবার রাত ৮টায় এক প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বীন মোহাম্মদ রাসেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলা নির্বাচন কার্যালয়ের একজন কর্মী অবৈধ উপায়ে অর্থের বিনিময়ে নাগরিক তথ্য হস্তান্তর করে আসছিল। বিষয়টি জানার পর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তারা ঘটনাস্থলে এসে সত্যতা যাচাই করে দুজনকে আটক করে থানায় সোপর্দ করে।
এর আগে বুধবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলা নির্বাচন কার্যালয়ের কয়েকজন কর্মচারী অবৈধভাবে অর্থের বিনিময়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রি করে আসছেন।
তদন্তকালে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই কার্যালয়ের দুই কর্মচারীকে আটক করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য থানায় সোপর্দ করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে