নরসিংদীর মনোহরদীতে মাঠ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাথরদিয়া ঈদগাহ মাঠের পাশের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে পথচারীরা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানালে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহের কান দিয়ে রক্ত বের হওয়া অবস্থায় দেখা যায়।
মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআই কাজ করছে।
মাহতাবুর রহমান আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে