নরসিংদীতে মেঘনা নদীতে গোসল করতে নেমে মাহির শাহরিয়ার (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নরসিংদী শহরের নাগরিয়াকান্দী এলাকায় আজ সোমবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করেছে। মারা যাওয়া মাহির শাহরিয়ার ঢাকার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
মাহিরের সহপাঠী ওয়ালী বলেন, সোমবার সকালে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার ৪-৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী ট্রেনে করে নরসিংদী আসে। পরে তারা শহরের পাশেই নাগরিয়াকান্দী সেতু এলাকায় ঘুরতে যায়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী মেঘনার শাখা নদীতে গোসল করতে নামে। এ সময় সাঁতার না জানা মাহিরসহ তিনজন নদীতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় দুইজনকে উদ্ধার করা গেলেও মাহির নিখোঁজ হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রায়ই অনেক শিক্ষার্থী আসে, ঘোরাফেরা এবং নদীতে গোসল করে। আজও অনেক শিক্ষার্থী এবং বিভিন্ন লোকজন গোসল করেছে। শিক্ষার্থীদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেছে, কিন্তু মাহিরের খোঁজ পাওয়া যায়নি।
পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। তাদের উদ্ধার চেষ্টা ব্যর্থ হলে, পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে অভিযান পরিচালনা করে নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর মাহিরের মরদেহ উদ্ধার করে।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মারা যাওয়া মাহিরের অভিভাবক ঢাকা থেকে আসার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে