
হেলিকপ্টারে করে মাকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে ফিরেছেন মালয়েশিয়াপ্রবাসী দুই ভাই মো. হানিফ মিয়া ও মানিক বাদশা ক্বাদরী। এ ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও উৎসবমুখর পরিবেশ। দুই ভাই জানিয়েছেন, মায়ের শখ পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করে এসেছেন তাঁরা।
আজ বুধবার (১১ মার্চ) দুপুরে বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি গ্রামের নিজ বাড়িতে পৌঁছান প্রবাসী দুই ভাই ও তাঁদের মা। এর আগে দুপুর ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়েন তাঁরা। হেলিকপ্টারটি গ্রামের আকাশে দেখা যেতেই কৌতূহলী গ্রামবাসী দলে দলে ছুটে আসে। হেলিকপ্টারটি বাড়ির আঙিনায় অবতরণ করলে পরিবারের সদস্য ও গ্রামবাসী ফুল দিয়ে প্রবাসী দুই ভাইকে বরণ করে নেন। তাঁদের আগমন ঘিরে এলাকায় উৎসুক মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়।
স্থানীয় ও প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, বড় ভাই মো. হানিফ মিয়া প্রায় ১৪ বছর এবং ছোট ভাই মানিক বাদশা ক্বাদরী প্রায় এক যুগ মালয়েশিয়ায় কর্মরত। হানিফ মিয়া কয়েক বছর পরপর দেশে এলেও ছোট ভাই মানিক বাদশা ক্বাদরী প্রায় এক যুগ পর দেশে ফিরেছেন। তাঁদের মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল, ছেলেদের সঙ্গে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে ফিরবেন।
স্থানীয় বাসিন্দা মো. জাকির ফরাজী বলেন, ‘আমার ভাতিজারা অনেক দিন পর দেশে ফিরেছে। তাদের মায়ের শখ ছিল হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে আসবে। আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে।’
মো. কামরুজ্জামান রাসেল বলেন, ‘আমাদের বন্ধু হানিফ ও তার ছোট ভাই দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় আছে। এবার ঈদ উপলক্ষে দেশে এসেছে। আমরা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানিয়েছি।’
মালয়েশিয়াপ্রবাসী মানিক বাদশা ক্বাদরী বলেন, ‘আমাদের মায়ের স্বপ্ন ছিল বিদেশ থেকে ফিরে তাঁকে নিয়ে হেলিকপ্টারে করে বাড়িতে ফিরব। সেই স্বপ্ন পূরণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমার মনে হয়, প্রত্যেক সন্তানেরই উচিত মায়ের স্বপ্ন পূরণের চেষ্টা করা।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে