
নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৪ মাস উপলক্ষে আলোক প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
কর্মসূচিতে নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, ‘শেখ হাসিনা দেশে বিচারব্যবস্থাকে যেভাবে ধ্বংস করে রেখে গেছেন; তার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় নাই। ত্বকী হত্যা মামলায় এখনো তদন্তকারী সংস্থা র্যাব আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি। শেখ হাসিনা শামীম ওসমানকে রক্ষা করার জন্য সাড়ে ১১ বছর বিচারকার্য বন্ধ করে রেখেছিলেন, কিন্তু সরকার বদল হলেও সে ব্যবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি।’
রাব্বি বলেন, ‘চব্বিশে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থান হলেও বৈষম্য বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় বৈষম্য, লৈঙ্গিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে। ভিন্নমতকে দমনে একটি উগ্রবাদী গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য। এটি আমাদের শত শত বছরের অর্জনকে ধ্বংস করে দিচ্ছে। যে স্বপ্ন নিয়ে মানুষ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল, তা ধূলিস্মাৎ হতে চলেছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছর হলেও সাগর-রুনি, তনু, ত্বকী হত্যার বিচারে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।’
সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ত্বকীর বাবা রফিউর রাব্বি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা জিয়াউল ইসলাম কাজল, সিপিবি জেলা কমিটির সভাপতি শীবনাথ চক্রবর্তী, বাসদ জেলা সদস্যসচিব আবু নাইম খান বিপ্লব, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে