
নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১ বছর উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে ত্বকী মঞ্চ। আগামী ৬, ৭ ও ৮ মার্চ এই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা।
আজ শনিবার গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ। তিনি জানান, কর্মসূচির মধ্যে রয়েছে ৬ মার্চ (বুধবার) সকাল ৮টায় নারায়ণগঞ্জ বন্দরে সিরাজ শাহের আস্তানায় ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ। বেলা ৩টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ। এতে বক্তব্য দেবেন অধ্যাপক আনু মুহাম্মদ, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াসহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরদিন ৭ মার্চ (বৃহস্পতিবার) বেলা ৩টায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ও শেখ রাসেল পার্কে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে অতিথি থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক গবেষক মফিদুল হক, শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার।
৮ মার্চ (শুক্রবার) বেলা ৩টায় ঢাকায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে নবম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
আরও পড়ুন:

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে