
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই শিশুকে (আপন বোন) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. হারুন মিয়া (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৩টায় নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া থেকে তাঁকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।
আটক হারুন মিয়া চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভাড়া বাসায় থাকেন।
জানা গেছে, গতকাল বিকেলে খেলাধুলা করার সময়ে ওই শিশুরা হারুন মিয়ার ঘরে প্রবেশ করে। শিশুরা ঘরে প্রবেশের পরই তিনি দরজা বন্ধ করে তাদের ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে শিশুরা চিৎকার শুরু করলে তাদের পরিবারের সদস্যরা উদ্ধার করে বিষয়টি পুলিশকে অবগত করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ‘ধর্ষণচেষ্টার বিষয়টি আমরা এখনো নিশ্চিত হইনি। আমরা অভিযুক্তকে আটক করে তদন্ত করছি। বিস্তারিত পরে বলা যাবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে