
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টেক্সটাইল শিল্পপল্লি পরিদর্শন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। শনিবার বেলা ১১টার দিকে গোদনাইলে চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লি ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনের পরই তা বেসরকারি শিল্পকারখানায় সরবরাহ করা হয়। জ্বালানির ঘাটতির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমেছে—বিষয়টি এমন নয়। বৈশ্বিক রপ্তানি বাজারে ধীর গতিও এর একটি বড় কারণ।
তিনি আরও বলেন, আগামীতে নতুন বিনিয়োগকারীদের ফুয়েল ইনটেনসিভ নয়, বরং লেস ফুয়েল ইনটেনসিভ শিল্প স্থাপনে উৎসাহিত করা হবে। জ্বালানির মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া বা নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী।
বিটিএমসির শিল্প প্লট প্রসঙ্গে মন্ত্রী জানান, দুটি প্লটে ইতিমধ্যে শিল্প স্থাপন করা হয়েছে। আরও দুটি প্লট একটি প্রতিষ্ঠান গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। বাকি প্লটগুলোতে কিছু স্থানীয় দখলসংক্রান্ত সমস্যা আছে, যা দ্রুত সমাধান করে বিনিয়োগ কার্যক্রম বাড়ানো হবে।
পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান, পিপিপি প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন, উপপ্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং বর্ণালী কালেকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান সাব্বিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বর্ণালী কালেকশন লিমিটেডসহ শিল্পপল্লির বিভিন্ন প্লট ও কারখানা পরিদর্শন করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে