
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ইটবাহী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রকিবুজ্জামান।
পুলিশ জানায়, কেরানীগঞ্জ থানার জাজিরা এলাকা থেকে ইট নিয়ে ট্রলারটি কুমিল্লার হোমনার উদ্দেশে ছেড়ে আসে। সকাল ১০টার দিকে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছাকাছি পৌঁছালে ট্রলারটি নদীর তীরবর্তী এলাকায় ডুবে যায়।
এ সময় ট্রলারে ১৩ জন নারী ও পুরুষ শ্রমিক থাকলেও তারা সাঁতারে তীরে উঠে যান। খবর পেয়ে বক্তাবলী নৌ ফাঁড়ির পুলিশ ও ফতুল্লা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।
বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান বলেন, ট্রলারটি ডুবে যাওয়ার সময় ১৩ জন শ্রমিক দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে সাঁতারে তীরে উঠে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ইট বহন করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে