
নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ডুবে গেছে নোঙর করে রাখা বাল্কহেডটি। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেলে বাল্কহেডের ভেতর থেকে দুজনের লাশ পাওয়া যায়।
মৃত ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার জহিরুল ইসলাম শাকিল (২৫) এবং ঝালকাঠি জেলার মোহাম্মদ হাসান (২০)।
পুলিশ জানায়, সকাল ৬টার দিকে ঢাকাগামী সুন্দরবন-১৬ নামের লঞ্চ ডকইয়ার্ডের সামনে নোঙর করে রাখা বাল্কহেড এম বি কাসফা সাহানাকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডটি পানিতে ডুবে যায়। ভেতরে থাকা পাঁচজন স্টাফের মধ্যে তিনজন লাফিয়ে প্রাণে বাঁচলেও দুজন স্টাফ আটকা পড়েন। তাঁদের উদ্ধারে ১১ ঘণ্টা অভিযান চালায় কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বিকেল পৌনে ৫টায় দুজনের লাশ উদ্ধার করা হয়।
নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন বলেন, ঘন কুয়াশায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। ধাক্কা দেওয়া লঞ্চটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, লাশ দুটি বাল্কহেডের ভেতর থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১০ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে