
সকাল সোয়া ৯টা। দেওভোগ এলাকার মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়। দুটি কেন্দ্রেই প্রচুর মানুষের ভিড়। ভোটার ও সমর্থকদের হুড়োহুড়ি। বেশ বড় স্কুল। এলাকার মধ্যে নামকরাও। সামনে প্রশস্ত রাস্তা। পুলিশ, বিজিবির টহল, সাইরেন চলছে।
দক্ষিণ দিকের প্রথম ভবনে ১ নম্বর কেন্দ্র। এলএনএ রোড, পুরাতন জীমখানার দেওভোগ পাক্কা রোডের ২ হাজার ৩৬০ জন ভোটার ভোট দেবেন এখানে। পাঁচটি বুথের মধ্যে দুটিকে নামকরণ করা হয়েছে মডেল নামে। অন্যখানে সাদা কাপড়ে ভোটদানের কক্ষ হলেও এখানে নির্বাচন কমিশনের সেই সবুজ রঙের ওপর লোগো বসানো। আর টেবিলটা একটু সুন্দর মাপের। এটাই মডেল বুথ।
বুথের ছবি নেওযার সময় সব এজেন্ট আছেন কি না, জিজ্ঞেস করার পরেই একজন বললেন, ‘হাতি গেছে বনে।’ হেসে উঠলেন পাশে থাকা বাকি এজেন্টরা।
দেখা গেল মেয়র পদপ্রার্থীদের মধ্যে শুধু নৌকারই এজেন্ট আছেন। বাকি ছয়জনের মধ্যে কারও এজেন্ট নেই। যিনি টিটকারি করছিলেন, তাঁকে আবারও এজেন্ট কয়জন আছেন জিজ্ঞেস করতেই সহাস্যে বললেন, ‘হাতি গেছে বনে, শীতে পাখা (হাতপাখা) বন্ধ।’
মিঠু আহমেদ নামের ওই ব্যক্তি নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর এজেন্ট। কাউন্সিলরদের পাঁচজনের মধ্যে শুধু দুজনের এজেন্ট উপস্থিত ছিলেন ওই বুথে।
হাতির এজেন্টের অনুপস্থিতি নিয়ে সহকারী প্রিসাইডিং অফিসার নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বললেন, সকালে তাঁরা কেউ আসেননি। একই উত্তরের সঙ্গে ৪ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং অফিসার ইব্রাহীম খলিল জানালেন, রাতেও হাতির কেউ আসেননি।
বাকি ৩টা বুথে খুঁজে শুধু দেখা মিলল নৌকার এজেন্টদের। বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রিসাইডিং অফিসারের কাছে যাওয়ার পর দেখা গেল কক্ষটি তালাবদ্ধ। সামনে থাকা পুলিশ সদস্য বললেন, স্যার সামনে গেছেন। ১৫ মিনিট ধরে সামনে-পেছনে সব জায়গায় খুজেঁও দেখা মেলেনি তাঁর।
তবে, একই স্কুলের ২ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. রমজান জানালেন, তাঁর প্রতিটি বুথেই সব এজেন্ট উপস্থিত আছেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট দীর্ঘদিনের। চলতি অর্থবছরে এই সংকট আরও প্রকট হয়েছে। প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল হওয়ায় নেই বহু জরুরি ওষুধ। গত অর্থবছরে ওষুধ ও কেমিক্যাল কেনায় প্রায় ৬০ কোটি টাকার চাহিদা দেওয়া হলেও বরাদ্দ মিলেছে মাত্র ৮ কোটি ২৩ লাখ ৯৪ হাজার টাকা।
৮ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে