
সারা দেশের ৩৫ হাজার পূজামণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে নাশকতার চেষ্টায় ১৯ জন দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।
বুধবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, ধর্মীয় সংস্কৃতিতে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে। এ সময় র্যাব মহাপরিচালক সব ধর্মের এই বাংলাদেশে আগামী দিনে কোনো ধরনের বাধাবিপত্তি ছাড়া ধর্মীয় উৎসবগুলো পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এর আগে তিনি পূজামণ্ডপে নিরাপত্তাব্যবস্থা ঘুরে দেখেন। এ সময় র্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিম উদ্দিস, পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা প্রবীর সাহাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
১ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে