নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারিয়া ও টুম্পা নামে দুই শিশু মারা গেছে।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাব এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু ফারিয়া সুনামগঞ্জের দিরাই থানার দ্বীন ইসলামের মেয়ে। অপর শিশু একই থানার মাসুদ মিয়ার মেয়ে টুম্পা। তারা দুজনে রূপগঞ্জের সোনাব এলাকার লিটল কিন্ডারগার্টেনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, শনিবার দুপুরে শিশু ফারিয়া ও টুম্পা বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সকলের দৃষ্টি এড়িয়ে ডুবে যায়। শিশু দুটিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, দুটি শিশুর মৃত্যুর বিষয়টি মর্মান্তিক। পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ চেয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে