
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন করে ফয়জুল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাময় কেন্দ্রের সংশ্লিষ্টরা মরদেহ হাসপাতালে রেখে কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার বাসিন্দা ফোছন আলীর ছেলে।
ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করেন, স্বামীকে মাদকাসক্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তিনি এভারগ্রিন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেছিলেন। ঈদের পরদিন তিনি স্বামীর জন্য খাবার নিয়ে সেখানে গিয়েছিলেন। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান।
তাঁর দাবি, নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘ঘটনার পর পুলিশ নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে