
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার আইঘরটেকপাড়া এলাকার কাজলী, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।
ওসি তরিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রিজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে তারা হয়রানি করে আসছে। এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এত দিন পর্যন্ত কোনো পদক্ষেপ নিইনি। গত সোমবার (১৫ সেপ্টেম্বর) হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদের মারধর করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকা থেকে তাদের গেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে।’

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৪৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে