
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে মনিরুল ইসলাম (১৫) এবং শুভ শিকদার (১৫) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে মনিরুল ইসলাম মাগুরা জেলার মহম্মদপুর থানার পাল্লা গ্রামের জাকিরের ছেলে এবং শুভ শিকদার পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। মঙ্গলবার (১২ মে) ভোরে স্থানীয়দের সহায়তায় লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক।
এর আগে গতকাল সোমবার (১১ মে) ওই দুজন নিখোঁজ হয়। মূলত মাদ্রাসার পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ডিএনডি লেকে গোসল করতে নেমে তারা আর বাসায় ফেরেনি। তাদের মধ্যে মনিরুল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকায় এবং শুভ ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
স্থানীয়রা জানান, আজ ভোরে দুটি লাশ ভাসতে দেখে লোকজন তা উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ দুটো নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ জানান, গতকাল দুপুরে নাভানা মাঠে ফুটবল খেলার পর তারা লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজের সঙ্গে গোসল করতে নেমে আর উঠতে পারেনি । এর পর থেকেই দুই কিশোর নিখোঁজ ছিল। তবে এ বিষয়ে থানায় কোনো নিখোঁজ ডায়েরি করা হয়নি। আজ সকালে স্থানীয়রা লাশ দুটি লেকে থেকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) ওমর ফারুক বলেন, ছেলে দুটি সাঁতার না জানার কারণে লেকের পানিতে ডুবে মারা গেছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে