
সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিবসহ ১১ জন পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ওই পরীক্ষাকেন্দ্রে ভুল প্রশ্নে ১৭৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়। দুই ঘণ্টা পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হস্তক্ষেপে (১২৫ মিনিট) নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এ জন্য পরীক্ষার্থীদের ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেন্দ্রসচিব আব্দুল মতিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়। আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন বাহার স্বাক্ষরিত অফিস আদেশে ওই কেন্দ্রের ১১ জন কক্ষ পর্যবেক্ষককে এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের শিউলী আক্তার; সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের ফারজানা হোসেন স্বপ্না; পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয়ের মনোয়ারা বেগম, রওনক আরা বেগম, আনিসুর রহমান; মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের ছানোয়ার বেগম; জামপুর মাঝেরচর উচ্চবিদ্যালয়ের আব্দুল হামিদ; সোনারগাঁ আইডিয়াল স্কুলের সুমাইয়া আক্তার; ছায়েদা খাতুন ইসলামিক দাখিল মাদ্রাসার মোশারফ হোসেন; আলী আকবর হাই স্কুল অ্যান্ড কলেজের বদরুন নাহার ইভা ও সাদিপুর উচ্চবিদ্যালয়ের মনিরুজ্জামান।
এদিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত চিঠিতে কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব আব্দুল মতিন সরকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আসিফ আল জিনাত জানান, ইতিমধ্যে কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়ে তাঁর পরিবর্তে নতুন কেন্দ্রসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চিঠির পরিপ্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে