নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছুলেখা বেগম (৩০) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার নারান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে তাঁর স্বামী আব্দুর রব মিয়াকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ বেলা ১১টার দিকে নিজ ঘরে ছুলেখার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান প্রতিবেশীরা। এ সময় তাঁরা আব্দুর রবকে একটি ধারালো ছুরি হাতে দেখতে পেয়ে তাঁকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে হেফাজতে নেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আব্দুর রবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সকালে ছুলেখার সঙ্গে তাঁর ঝগড়া হয়। একপর্যায়ে তিনি পিটিয়ে ও গলা কেটে স্ত্রীকে হত্যা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে