
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপ্লব শেখ (২৭) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। পরিবারের কাছে স্বাভাবিক মৃত্যু বলে মালিকপক্ষ লাশ পাঠালেও গোসল করাতে গেলে মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের মিতালি মার্কেটে লাশটি পাওয়া যায়। পরে রাতে লাশ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় যান স্বজনেরা।
মৃত বিপ্লব মুন্সিগঞ্জের সদর থানার খোরশেদ শেখের ছেলে।
জানা গেছে, আট বছর ধরে সিদ্ধিরগঞ্জে বসবাস করে বিভিন্ন কারখানায় দরজি হিসেবে কাজ করেছেন বিপ্লব। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি মিতালি মার্কেটের আসাদুজ্জামান আসাদ নামের এক ব্যবসায়ীর কারখানায় কর্মরত ছিলেন। গতকাল সকালে কারখানার মালিকপক্ষ বিপ্লবের পরিবারকে মৃত্যুর খবর জানায়। পরবর্তীকালে পরিবার এলে তাদের কাছে স্ট্রোক করে বিপ্লবের মৃত্যু হয়েছে বলে লাশ বুঝিয়ে দেওয়া হয়। পরিবার লাশ গ্রামে নিয়ে যায়। সেখানে গোসল করাতে গিয়ে লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় পরিবার।
মৃতের বড় বোন সীমা আক্তারের অভিযোগ, তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যু নিয়ে কারখানার মালিক ও মার্কেটের সভাপতি ভিন্ন ভিন্ন কথা বলেছেন। প্রথমে তাঁরা স্ট্রোক করে মৃত্যু হয়েছে, পরবর্তীতে আবার ওয়াশ রুমে পড়ে মৃত্যু হয় বলে জানান।’ তিনি আরও বলেন, ‘আমাদের খবর দেওয়া হলে এখানে আসার পর সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে মরদেহ পড়ে থাকতে দেখি। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ও মার্কেটটির সভাপতি আমার ভাই স্ট্রোক করে মৃত্যু হয়েছে বলে তড়িঘড়ি করে মরদেহ বুঝিয়ে গাড়িতে তুলে দেন। পরবর্তীতে আমরা মরদেহ গোসল করাতে গিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে আমাদের গ্রামের সংশ্লিষ্ট থানায় মরদেহ নিয়ে যাই। থানায় যাওয়ার পর আমাদের সিদ্ধিরগঞ্জ থানায় পাঠিয়ে দেওয়া হয়।’
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ধারণা করা যাচ্ছে, ওই শ্রমিক মিতালি মার্কেটের ভবনের ভেতর কোথাও পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে। মার্কেটের মানুষজনও এমনটাই জানিয়েছেন। তবে নিহতের পরিবারের দাবির প্রেক্ষিতে আমরা তদন্ত করে দেখছি। বর্তমানে আমরা মার্কেটটিতে অবস্থান করছি। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে