
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়াপ্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।
শুক্রবার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দেন প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম।
অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা জলিলের নেতৃত্বে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় প্রবাসীর বাড়িতে যান। এ সময় তাঁরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখায় এবং মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাঁদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালানো হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরের আলমারি ভেঙে নগদ পাঁচ লাখ টাকা, প্রায় আট ভরি স্বর্ণালংকার এবং পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালংকার নিয়ে যায়। এ ছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে।
জাকিয়া বেগম বলেন, তাঁর স্বামী মালয়েশিয়ায় থাকেন। এই সুযোগে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাঁদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে।
অভিযোগে আরও বলা হয়, যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপসের জন্য যোগাযোগ করতে বলে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে