
নারায়ণগঞ্জের ফতুল্লার র্যাব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লাখের বেশি টাকা উদ্ধার হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে রাত পৌনে ১২টা পর্যন্ত।
র্যাব জানায়, গতকাল দুপুরে শহরের বোয়ালিয়া খাল লিচুবাগ এলাকায় র্যাবের অভিযানে হামলা এবং তিনজনকে কুপিয়ে আহত করার ঘটনার পর থেকে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তারই ধারাবাহিকতায় থানা-পুলিশের সহায়তায় রাত ৯টায় ফতুল্লার দেওভোগ নূর মসজিদ এলাকায় একটি ছয়তলা ও একটি দোতলা বাড়িতে অভিযান চালায় র্যাব।

র্যাব ১১-এর উপ-অধিনায়ক নাঈম উল হক বলেন, মাদক স্পটটিতে রাসেল, রাশেদ দুই ভাইসহ তাঁদের সহযোগী রাজুসহ কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে এই স্পটটিতে মাদকের ডিলার হিসেবে ব্যবসা করে আসছিলেন। মূলত তাঁরা তিনজন চট্টগ্রামের কক্সবাজার থেকে সরাসরি মাদকদ্রব্য নারায়ণগঞ্জে এনে মজুত রেখে খুচরা ও পাইকারি কারবারিদের কাছে বিক্রি করতেন। আমরা দুটি বাড়ি তল্লাশি করে প্রায় ৫ মণ গাঁজা, ১০ থেকে ১২ হাজার ইয়াবা, টাকা গোনার মেশিন, ড্রোন, রামদা, চাপাতি, ছুরি, চায়নিজ কুড়াল ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছি। এর সঙ্গে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদক, অস্ত্র, টাকাসহ আটককৃতদের ফতুল্লা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে