নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে মো. তাকবির (১৮) নামের এক তরুণের মরদেহ পাওয়া গেছে। নিহত তরুণের পরিবারের দাবি, একটি চক্র তাদের কাছে মুক্তিপণ দাবি করেছিল। আজ বুধবার (২৬ নভেম্বর) বেলা ২টায় নাসিক ৪ নম্বর ওয়ার্ডের ওয়াবদা কলোনি বউবাজার এলাকায় মরদেহটি পাওয়া যায়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বড়বাজার এলাকার একটি চারতলা পরিত্যক্ত ভবনের নিচতলায় নিহত তরুণের মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত তাকবিরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত তাকবিরের পিতা নূর মোহাম্মদ জানান, গতকাল মঙ্গলবার রাতে তাকবির বাসায় ফেরেননি। গতকাল থেকে মোবাইল ফোন চালু থাকলে যোগাযোগ করার চেষ্টা করা সত্ত্বেও তিনি ফোনকল রিসিভ করেননি। আজ লাশ পাওয়া গেল।
নিহত তাকবিরের বড় ভাই হৃদয় বলেন, ‘একটি ফোন নম্বর থেকে আমার ভাইকে আটকে রেখে ৪০ হাজার টাকা দাবি করা হয়েছিল। আমরা তাদের টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম। পরে আজ দুপুরে খবর পাই, আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ধারণা করা হচ্ছে, ভিকটিম গতকাল রাতে মারা গেছে। তার পরিবারের দাবি, তাদের কাছে ফোনকলের মাধ্যমে মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা ওই ফোন নম্বরের মাধ্যমে তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।’

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
২ মিনিট আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
৭ মিনিট আগে
সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
১৮ মিনিট আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
৩১ মিনিট আগে