বৈষম্যবিরোধী আন্দোলনে সিদ্ধিরগঞ্জে রাব্বি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো (শ্যোন অ্যারেস্ট) হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
আব্দুস সামাদ জানান, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর আন্দোলনে রাব্বি নিহত হন। রাব্বির বড় ভাই অন্তর মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছিলেন। মামলার এজাহারে আইভীর নাম না থাকলেও তদন্তে নাম আসায় তাঁকে এই মামলায় গ্রেপ্তারের আবেদন করা হয়।
এর পরিপ্রেক্ষিতে গতকাল রোববার (১২ এপ্রিল) আদালত আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
এ বিষয়ে তাঁর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেন, এ মামলায় আইভীকে বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাব্বি হত্যা মামলার এজাহারে আইভীর নাম উল্লেখ ছিল না।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সব মিলিয়ে বর্তমানে সেলিনা হায়াৎ আইভী ১২টি মামলায় গ্রেপ্তার রয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে