
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটের দিনটিকে ঘিরে নানা জল্পনা-কল্পনা চলেছে শুরু থেকেই। তবে ভোটগ্রহণের প্রথম ঘণ্টায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ কর্মকর্তা।
নিউ চাষাঢ়া এলাকার আদর্শ স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে এসে ভোটের মাঠের নিরাপত্তার কথা জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটারদের নিরাপত্তায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন। ভোটকেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। সিটি করপোরেশনের প্রতিটি কেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। শতভাগ নিরাপদে ভোটদান হবে।’
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেশ কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। যদি কোনো সহিংসতা ঘটে, তখন পুলিশের ভূমিকা কেমন হবে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘কোনো সহিংসতা ঘটলে সেটি সামাল দেওয়ার ট্রেনিং আমাদের আছে। কেউ যদি অশান্তি ঘটানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিটি কেন্দ্রে কতজন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘প্রতিটি কেন্দ্রে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন আছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, ১২ জন আনসার সদস্য মোতায়েন আছে। এ ছাড়া ভোটারদের নিরাপত্তায় বিজিবির টহল টিম ও রিজার্ভ ফোর্স, মোবাইল কোর্ট রয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে প্রতিটি ভোটকেন্দ্র।’
ভোটদানে কোনো বাধা নেই জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ভোটাররা পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা নেই। তাই সবাই নিশ্চিন্তে ভোটকেন্দ্রে এসে ভোট দিন। সিটি করপোরেশনের ভোটারদের উদ্দেশে একটি অনুরোধ করতে চাই, স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসবেন। সঙ্গে করে ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন।’

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৪ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৫ মিনিট আগে